ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

২০২১ সালের সকল হজ্জ যাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক

২০২১ সালের পবিত্র হজ পালনের জন্য সকল হজ্জ যাত্রীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে।  সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষর করা একটি পরিপত্রের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে দেশটির ‘ওকাজ’ নামের সংবাদপত্র।  খবরে বলা হয়, যারা করোনার টিকা নেবেন, এবার শুধু তারাই পবিত্র হজ পালন করতে পারবেন।
পরিপত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, যারা এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে আসতে চান, তাদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক।  ২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা নেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে গণ্য হবে।
করোনা মহামারির কারণে ২০২০ সালে স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়।  গত বছর সৌদি আরবে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মুসল্লিকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ করার অনুমতি দেয় সৌদি সরকার।
গত বছর সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে কেউ পবিত্র হজ পালনের জন্য সে দেশে যেতে বা হজ পালন করতে পারেননি।  করোনা মহামারির কারণে ওই নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব।
প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন।  বাংলাদেশ থেকে লাখো মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।
সৌদি সরকারের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।  মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ।  দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আড়াই হাজার। তাদের মধ্যে ৫০০ জনের অবস্থা গুরুতর।
সৌদি আরবে গত ১৭ ডিসেম্বর থেকে করোনার টিকাদান শুরু হয়।  দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ৮৫ হাজার মানুষ টিকা নিয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

২০২১ সালের সকল হজ্জ যাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক

আপডেট সময় ০৫:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১