সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

এবার আকাশে উড়বে গাড়ি!

এবার সত্যি আকাশে উড়তে দেখা যাবে গাড়ি। সাধারণ মানুষের জন্য আগামী নভেম্বরে খুলে যাচ্ছে ব্রিটেনের কভেন্ট্রি শহরের সবচেয়ে ছোট বিমানবন্দর ‘এয়ার ওয়ান’। তবে বিমান নয়, শুধুমাত্র ফ্লাইং কার ওঠানামা করবে এ বিমানবন্দরে।

কোরিয়ান গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে ব্রিটেনের একটি সংস্থা যৌথভাবে বিশ্বে প্রথম এই ধরণের বিমানবন্দর চালু করতে যাচ্ছে।যানজট এড়াতে এই প্রক্রিয়া নিয়ে গত এক দশক ধরে কাজ চলছিল। বরিস জনসন সরকার ১২ লক্ষ পাউন্ড অনুমোদন দিয়েছেন এই প্রকল্পের জন্য। উড়ন্ত গাড়ি যেমন সময় বাঁচাবে, তেমনই পরিবেশবান্ধব হয়ে ওঠার সুযোগ থাকবে। তাই জাপান, রাশিয়া এবং স্লোভাকিয়ার মত দেশ বিদ্যুৎ চালিত উড়ন্ত গাড়ি তৈরির ম্যারাথনে প্রায় শেষ ল্যাপে।
শোনা যাচ্ছে আধুনিক ড্রোন যে টেকনোলজি ব্যবহার করে ওড়ানো হয়, ফ্লাইং কারের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই সেরকম। শুধু মানুষ নয়, বিভিন্ন পণ্য সরবরাহ অত্যন্ত দ্রুত করা যাবে এর ফলে। গতবছর জাপানের স্কাইড্রাইভ ইনকর্পোরেশন উড়ন্ত যানে এক যাত্রীকে নিয়ে সফল পরীক্ষা করেছে। ২০২৩ সালের মধ্যে বাজারে উড়ন্ত গাড়ি আনবে বলে জানিয়েছিল এই সংস্থা।সংস্থাটির প্রতিষ্ঠাতা রিকি সাধু বলেন, এর ফলে মানুষের জীবন অনেক স্বচ্ছন্দ হয়ে উঠবে। তাই সমালোচনা হলেও তিনি আশাবাদী এর উপকারিতা মানুষ পরে বুঝতে পারবেন। চেক ইন করা থেকে বোর্ডিং পর্যন্ত সংস্থার কর্মীরা সবসময় সাহায্যে উপস্থিত থাকবেন। তবে যাই হোক, আপাতত বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ির বিমানবন্দর হিসেবে নজর কাড়ছে এয়ার ওয়ান। সিটিস টুডে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

এবার আকাশে উড়বে গাড়ি!

আপডেট সময় ০৭:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১