ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বিশ্বনাথে শিশু রবিউল হত্যা মামলায় মেম্বার গ্রেফতার!

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও শিশু রবিউল ইসলাম (১২) হত্যায় মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের আজিজুর রহমান গেদুর ছেলে ও দৌলতপুর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য গোলাম হোসেন (৪৫)। রোববার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গোয়াহরি এলাকায় অভিযান চালিয়ে শিশু রবিউল হত্যা মামলায় ইউপি সদস্য গোলাম হোসেনকে গ্রেপ্তার করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিশু হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু রবিউল হত্যার অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নওধার-রহমাননগর গ্রামের বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়ে যায় রবিউল। কিন্তু পরদিন ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ‘রামপাশা-বৈরাগী বাজার’ সড়কের বাল্লার ব্রিজের পাশর্^বর্তি ডোবা থেকে শিশু রবিউলের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের বাবা উপজেলার নওধার-রহমাননগর গ্রামের আকবর আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা করেন। মামলায় প্রতিবেশী তিনজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

বিশ্বনাথে শিশু রবিউল হত্যা মামলায় মেম্বার গ্রেফতার!

আপডেট সময় ১১:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০