ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত।

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:​
লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক সন্ত্রাসে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাতে রামগতি-সোনাপুর সড়কের উপজেলার বড়খেরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ উপজেলার চরগাজী এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি স্থানীয় মুন্সীরহাট বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, ব্যবসায়ী আলতাফ শুক্রবার ভোর রাতে সিএনজিচালিত অটোরিক্সাযোগে লক্ষ্মীপুর থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিক্সার সামনে চালকের পাশের আসনে বসা আলতাফ অসাবধানতাবশত সড়কে ছিঁটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত।

আপডেট সময় ০৪:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০