ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৭জন নিহত

অপু আহমেদ রওশন হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা (হবিগঞ্জ -থ – ১১- ৫৬৩০) ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক (চট্টমেট্রো-ট –১১৪৫৯৩) উপজেলার নছরতপুর নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি একজন সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়, এদের মধ্যে দুইজন নারী ও পাচঁজন পুরুষ।

খরব পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।আরও একজন পরিচয় জানা যায়নি

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাময়িক কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক আছে বলেও জানান ওসি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৭জন নিহত

আপডেট সময় ০৪:১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১