ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

সাবেক সাংসদ সোহরাব উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা

মোঃরফিকুল ইসলাম(কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত হওয়ার একদিন পরই সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। মিছিলটি পাকুন্দিয়া ডাক বাংলোর সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দি ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিলে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে আন্দোলনকারী নেতাদের সাথে পাকুন্দিয়া ডাক বাংলোয় বৈঠক করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ প্রসঙ্গে নূর মোহাম্মদ এমপি বলেন, সোহরাব উদ্দিনকে আহ্বায়ক হিসেবে পাকুন্দিয়া আওয়ামী লীগের কেউ মেনে নিবেনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এডভোকেট সোহরাব উদ্দিনকে আহ্বায়ক মনোনীত করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

সাবেক সাংসদ সোহরাব উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় ১০:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১