আগামী ১৯শে জুলাই থেকে ব্রিটেনে মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন বরিস জনসন সরকার। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছেন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন সংক্ষেপে (বিএমএ)
তারা বলেছেন এতে করে সংক্রমণকে উস্কে দেওয়া হবে। মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডা. চান্দ নাগপৌল সরকারের নেয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ব্রেকফাস্ট প্রোগ্রামে সতর্কবার্তাও দেন তিনি
তিনি বলেন, যুক্তরাজ্যে আগামী ১৯ জুলাই লকডাউনে যে শিথিলতা আসছে তা খুবই খারাপ হতে যাচ্ছে। ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলছেন অনেকে। সরকারের এ ধরনের পদক্ষেপে দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী বরিস জনসনের শিথিলতার সিদ্ধান্ত স্পষ্ট বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে বলেও উদ্বেগ জানান ডা. নাগপৌল।
টাইম নিউজ বিডি ডেস্ক : 









