ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ এড. নয়ন

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর সংবাদদাতাঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী আজ মঙ্গলবার সকাল থেকে বিতরণ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সদর উপজেলার ৭টি ইউনিয়নে পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন। এবারও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সারা দেশে একযোগে এসব উপহার সামগ্রী পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় এই করোনা মহামারিতেও তিনি দেশের মানুষের কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, এ দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। সেজন্যই তিনি সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আবার খাদ্য সামগ্রী পাঠিয়ে মানুষের সাথে রয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি।
পৃথক পৃথক আয়োজনে স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক যুবলীগ নেতা অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, ইউনিয়ন​ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমূখ।
এসময় সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি ইউনিয়নে ৩৭৫টি পরিবারের মাঝে প্রায় ৬ হাজার প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব প্যাকেটে চাল, তেল, ডাল, চিনি, আটাসহ বিভিন্ন সামগ্রী ছিল।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ এড. নয়ন

আপডেট সময় ০১:০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১