ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে বিশ্বনাথ থেকে দুই ডাকাত আটক!

বিশ্বনাথ সিলেট সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথে মহাসড়কে ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বুধবার ৭ এপ্রিল ভোরে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা। এসময় তাদের কাছ থেকে দুইটি দা, লোহার চাপাতি, দড়ি, ৫টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। বিশ্বনাথ উপজেলার ধর্মদা ও রশিদপুর এলাকার মহাসড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম (আমতলী) গ্রামের মো. হাফিজের ছেলে আল আমিন (২২) ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের শরীফুল ইসলাম শেখের ছেলে মো. এরশাদুল শেখ ওরফে রাজ (২৮)। আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা ডাকাত আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে বিশ্বনাথ থেকে দুই ডাকাত আটক!

আপডেট সময় ১০:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১