ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

বিশ্বের সাবেক সেরা এই অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান
২০১২ সালে উম্মে আল হাসান শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় সাড়ে ৮ বছরের বিবাহিত জীবনে দুটি কন্যা সন্তানের বাবা ছিলেন তিনি।  এবার সাকিবের ঘর আলো করে জন্ম নিয়েছে আরও একটি সন্তান। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের পিতা হয়েছেন টাইগার অলরাউন্ডার।
২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরম হাসান। দুটি সন্তানই জন্ম নেয় যুক্তরাষ্ট্রে। আগের দুই সন্তানের মতোই মঙ্গলবার জন্ম নেওয়া তৃতীয় সন্তানটিও সেখানেই জন্মগ্রহণ করেছে। জানা গেছে, সন্তান জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তান ও সাকিব আল হাসানের স্ত্রী  উম্মে আল হাসান শিশির দুই জনই সুস্থ আছেন। চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন তৃতীয়বারের মতো বাবার হতে যাওয়ার বিষয়টি। এরপর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। এজন্য বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরে বিবেচিত হননি তিনি। বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

আপডেট সময় ০৬:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১