ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

ধামরাইয়ে বিজয় টিভির সাংবাদিককে গলা কেটে হত্যা!

নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকার ধামরাইয়ে এক সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে। নিহত সাংবাদিকের নাম জুলহাস উদ্দিন বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি এবং ধামরাই প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন। তার বাড়ি উপজেলার হাতকুড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুলহাস ৭ বছর আগে প্রথম বিয়ে করেন। দুই বছর আগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের শাহীন হোসেনের স্ত্রী সোমা আক্তারকে বিয়ে করেন। সোমা তার স্কুলজীবনের বান্ধবী। পুলিশ জানিয়েছে, আজ বিকালে জুলহাস মানিকগঞ্জ থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামেন। এর পরপরই শাহীন ও তার বন্ধু মোয়াজ্জেম হোসেন তাকে গলা কেটে হত্যা করেন। এ সময় জনতা ধাওয়া করে শাহীন ও মোয়াজ্জেমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন ও মোয়াজ্জেম একই বাসে বারবাড়িয়া আসেন। তাদের মতে, পরিকল্পিতভাবেই জুলহাসকে হত্যা করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনার পর প্রথম জুলহাসকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

ধামরাইয়ে বিজয় টিভির সাংবাদিককে গলা কেটে হত্যা!

আপডেট সময় ০৩:৫১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০