ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

লন্ডন, ৩০ ডিসেম্বর ২০২৫ : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে। এক শোক বার্তায় নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সভাপতি ফখরুল হোসাইন ও জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেক গভীর শোক জানিয়ে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আমৃত্যু আপসহীন এক নেত্রী। তিনি ছিলেন প্রচণ্ড ব্যক্তিত্ববান দৃঢ়চেতা খাঁটি দেশপ্রেমিক রাজনীতিবিদ । রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে । তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে । তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল । দেশ হারালো একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিবিদকে।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । এই কঠিন সময়ে ধৈর্য্য ধারনের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
৩০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬ ঘটিকায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

আপডেট সময় ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫