ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপি স্কানথর্প শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার অনুষ্ঠিত হয়েছে এক মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি পরিবারের সর্বস্তরের নেতাকর্মীরা গভীর মনোযোগ ও শ্রদ্ধার সঙ্গে দোয়ায় অংশ নেন।

মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও বহু গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয়। তাঁর দ্রুত আরোগ্য লাভ দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্কানথর্প বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান, কাউন্সিলর মাসুক আলী, আব্দুল খালিক শরীফ, আনজুম চৌধুরী, মিসবাহ উদ্দিন, শেখ আব্দুল নূর, ইলিয়াস জাভেদ, হাজী আলতাব আলী, আব্দুল মসব্বির, ইশফাক আহমেদ, তানবীর আহমেদ, তোফায়েল হোসাইন রাহেল, হিরন মিয়া, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, নুরুল হক চৌধুরী, বাবর মিয়া সহ আরও অনেকে।

নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএনপি পরিবারের ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫