ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা কখনোই সম্ভব নয়

মোঃতারাজুল ইসলাম নীলফামারী থেকেঃ আজ, ১৫ আগস্ট, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলাতে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের নেতা ও কর্মীবৃন্দ জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাউন্ডেশনের দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেন। এরপর ফাউন্ডেশন কার্যালয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন ফাউন্ডেশনের ইকামাহ ইউনিটের সভাপতি হাফেজ ক্বারী মোঃ জিকরুল ইসলাম।

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং সনাতন সম্প্রীতি সংঘের সাংগঠনিক সম্পাদক শিক্ষক রঞ্জন রায়ের সঞ্চালনায় বিশেষ আলোচনা সভাটির আলোচ্য বিষয় ছিল, “রাজনৈতিক হত্যাকান্ড – প্রেক্ষিত ১৫ আগস্ট ১৯৭৫”। সভায় প্রধান আলোচকের আসন অলংকৃত করেন শিক্ষক সংঘের সভাপতি এবং দুন্দিবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায়। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ কুমার রায়, শিক্ষক শাহ আলম চৌধুরী স্বাধীন, শিক্ষক মোঃ সফিয়ার রহমান, শিক্ষক অনিল চন্দ্র রায়, শিক্ষক মোঃ নুরুজ্জামান, শিক্ষক মাহামুদুল হাসান লিটু এবং চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক মোঃ রেজয়ান প্রামাণিক।

প্রধান আলোচক শিক্ষক অনিল কুমার রায় বলেন, ‘পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ হল ১৫ আগস্টের হত্যাকান্ড। এত নির্মম, এত নিষ্ঠুর ঘটনা পৃথিবীর অন্য কোন দেশে বিরল। ১৫ আগস্টের হত্যাকান্ড কোন সাধারণ হত্যাকান্ড নয়। এই হত্যাকান্ড মূলত দেশী এবং বিদেশী ষড়যন্ত্রের ফসল। তা না হলে হত্যাকান্ড সংঘটিত হওয়ার সাথে সাথে কলঙ্কিত ইনডেমনিটি অধ্যাদেশ জারী করা হত না। আর সেই থেকে শুরু হল বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি। সেদিন দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও, তারা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা কখনই সম্ভব নয়।‘

বিশেষ আলোচক শিক্ষক রণজিৎ কুমার রায় বলেন, ‘আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের সবাইকে পথ চলতে হবে। ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে।‘ বিশেষ আলোচক মোঃ রেজয়ান প্রামাণিক বলেন, ‘আমরা আজকে নতুন প্রজন্ম প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশের ভবিষ্যৎ রচনাতে আমাদের হৃদয়ে এবং চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করব।‘

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা কখনোই সম্ভব নয়

আপডেট সময় ০১:০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১