ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর থেকেঃ হৃদয়ের বন্ধনে আবদ্ধ একটি পরিবার এ শ্লোগানকে সামনে নিয়ে করোনা সংক্রমন প্রতিরোধে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় করোনা সংক্রমন প্রতিরোধ, করোনা আক্রান্ত এবং মৃতদের দাফন কাফনে কাজ করায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
(বুধবার) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরে এ আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫টি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এই অক্সিজেন সিলিন্ডার গুলো বিতরন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের কর্মী, জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সবচেয়ে বেশি দরকার হয় অক্সিজেন। তাই সময় মতো অক্সিজেন না পেলে অনেক করোনা আক্রান্ত রোগী মারা যায়। জেলা প্রশাসনের উদ্যোগে ৫টি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিনামূল্যে অক্সিজেন ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সমাজের অর্থবিত্তবান ব্যাক্তিরা যেন এ কাজে এগিয়ে আসার অনুরোধ করেন জেলা প্রশাসক। এটি যেন অব্যাহত রাখা যায়। সে ব্যবস্থা করা হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ

আপডেট সময় ১০:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১