ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

করোনা’র উৎপত্তিস্থল চীনে ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ

আবারও করোনা’র উৎপত্তিস্থল চীনে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এবার দ্রুত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। নতুন করে শুরু হওয়া প্রকোপকে উহানের পর সবচেয়ে বিস্তৃত সংক্রমণ বলে অভিহিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৬। গত ২০ জুলাই নগরীর ব্যস্ততম বিমানবন্দরে এই প্রাদুর্ভাব প্রথমবার শনাক্ত হওয়ার পরে প্রায় ২০০ মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নানজিংয়ের সব ফ্লাইট ১১ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।কর্মকর্তারা বলছেন, নতুন করে শুরু হওয়া এই প্রকোপের নেপথ্যে রয়েছে অতিসংক্রামিত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। তারা বলছেন যে, বিমানবন্দরটি খুব ব্যস্ততম হওয়ার কারণে অতিসংক্রামক এই ধরনটির বিস্তার আরও বেশি করে ছড়িয়ে পড়েছে।করোনা নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে যে, প্রকোপ শুধু নানজিং নয় দেশটির রাজধানী শহর বেইজিং ও চেংদুসহ আরও অন্তত ১৩টি শহরে ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাব এখনো প্রাথমিক স্তরে রয়েছে এবং এর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব।ভয়াবহ শয্যা সঙ্কটে থাইল্যান্ডের হাসপাতালশুধু বিমানবন্দর নয় ডেল্টার সংক্রমণ ঠেকাতে নানজিং শহরও লকডাউনের আওতায় আনা হয়েছে। বলা হচ্ছে, বৃহস্পতিবার ২০০ জন কোভিডে শনাক্ত হয়েছেন। কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন এই শক্তিশালী ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। যা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ। সংক্রমণ ঠেকাতে চলছে টিকাকরণ।২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের উৎপত্তি হয় চীনের উহানের কাঁচাবাজার থেকে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশ্বে। ধারণ করেছে মহামারি।

ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

করোনা’র উৎপত্তিস্থল চীনে ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ

আপডেট সময় ০৬:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১