অপু আহমেদ রওশন হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বাহুবলের একটি ইটভাটা থেকে একজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুজেল মিয়া। শুক্রবার (৩০ জুলাই) সকাল ৭ টায় মির্জাটুলা মর্ডান ইটভাটার বাথরুমে লাশ দেখতে পেলে সাথে সাথে পুলিশকে খবর দেয় কতৃপক্ষের লোকজন।
সে বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়ন মির্জাটুলা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
ইটভাটার একজন শ্রমিক জানায়, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলে সে দেখতে পায় সুজেলের লাশ পড়ে আসে।
নিহতের বড় ভাই সোহাগের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়ছে।
এ ঘটনায় পুলিশ জানায় ময়নাতদন্তের পর বুঝা যাবে মৃত্যুর মুল কারন।
টাইম নিউজ বিডি ডেস্ক : 















