ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ৫৮ মামলায় ৬২ জনকে জরিমানা

গাজী তাহের লিটন, জেলা সংবাদদাতা দ্বীপজেলা ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫২ জনকে ২৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ইলিশা ফেরিঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরি, ট্রলার ও স্পীডবোটে যাত্রী পারাপার চলছেই।
শনিবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৪ উপজেলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন এ জরিমানা করা হয়েছে।
এরমধ্যে ভোলা সদরে ২৬ জনকে ১৩ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ১৩ জনকে ৮ হাজার ৮০০, লালমোহনে ৬ জনকে ২ হাজার ৩০০ টাকা এবং চরফ্যাশনে ১৫ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, চার উপজেলায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৮ মামলায় ৬২ জনের জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২৩৮টি মোবাইল কোর্টে এক হাজার ৭৯২ জনকে জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।এ সময় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।
জেলা প্রশাসন জানায়, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ৫৮ মামলায় ৬২ জনকে জরিমানা

আপডেট সময় ০১:২৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১