ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

লকডাউন অমান্য করার অপরাধে ১৩ জনকে জরিমানা কিশোরগঞ্জে

মোঃ রফিকুল ইসলাম (কিশোরগঞ্জ  থেকে)  লক ডাউন অমান্য করার অপরাধে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন পর্যায়ের ১৩ জনকে জরিমানা করা হয়েছে।

লুকোচুরি করে মালামাল বিক্রি করছিল কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি সংলগ্ন স্বপ্ন বাজার নামক ব্যবসা প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে প্রশাসনের নজরে আসে বিষয়টি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভিতর থেকে দোকানের সাটার লাগিয়ে দেওয়া হয়। প্রশাসনও নাছোড়বান্দা। ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে সাটার খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। বেশ কিছুক্ষণ ডাকাডাকিতে কোন কাজ হয়নি। পরে দোকানের সাটারে লাঠি দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে দোকানের সাইনবোর্ড থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে দোকানের মালিককে ফোন করা হয়। ফোন পেয়ে ভিতর থেকে দোকান খুলে দেয়। পরে স্বপ্ন বাজারকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনের দ্বিতীয় দিন শনিবার কিশোরগঞ্জ শহরে ১৩ জনকে হাজার ৯০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আাদালত। লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা, গাড়ি চালানো, মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে তাদেরকে জরিমানা করা  হয়।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সময় আইন শৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করে।

শনিবার সকাল থেকে সারাদিন তৎপর থাকতে দেখা গেছে প্রশাসনকে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিমও লকডাউন বাস্তবায়নে অনেকটা কঠোর ছিল।

ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লকডাউন অমান্য করার অপরাধে ১৩ জনকে জরিমানা কিশোরগঞ্জে

আপডেট সময় ০১:১৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১