ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

মেঘনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি ৩ জলদস্যু আটক

লক্ষ্মীপুর সংবাদদাতা- মেঘনার বিচ্ছিন্ন চর ভোলার মদনপুরে লক্ষ্মীপুরের কমলনগরে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আজ বিকেলে মেঘনার মদনপুর এলাকা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য ও জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনায় তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ২টি রাম দা এবং ২টি করাত উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মেঘনার জলদস্যু জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (৪৫) আবদুর রহিম (৪৭) ও নুর আলম (৪০)।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, মেঘনার দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অফিসার এসএম তাহসিন রহমানের নেতৃত্বে তাদের টিম মেঘনার মদনপুর চরে অভিযান চালায়। ওই সময় জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কোস্টগার্ড দস্যুদের ধাওয়া করে ৩ জনকে আটক করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের ল্যা: এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড অভিযানে নামলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২-১৫ রাউন্ড গুলি বিনিময়ের পর অস্ত্রসহ ৩ দস্যুকে আটক করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মেঘনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি ৩ জলদস্যু আটক

আপডেট সময় ০২:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১