ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
ইতালি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে রবিবার বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকেরা ২১ জুন পর্যন্ত ইতালি ভ্রমণ করতে পারবেন না। তবে ইতালির নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
করোনার ভারতীয় ধরন ঠেকাতে ইতালি এপ্রিলের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রবিবার সেটি শেষ হওয়ার কথা ছিল।
গত ২৯ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘শেষ ১৪ দিনের ভেতর বাংলাদেশে থেকেছেন অথবা বাংলাদেশ হয়ে আসছেন এমন কোনো ব্যক্তি কোনো সীমান্ত এলাকা দিয়ে যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য মন্ত্রণালয় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে।’
গত বছর করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ইতালিতে প্রায় ৪২ লাখ মানুষ নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার। সেরে উঠেছেন ৩৮ লাখ মানুষ।

ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে

আপডেট সময় ০৩:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১