ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

ফিলিস্তিনে ঈদের দিনেও চলছে বোমা হামলা! নিষেধাজ্ঞা অমান্য করে হাজারও মানুষের ঢল আল-আকসায়

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার মধ্যে এবার ঈদুল ফিতরের সব আয়োজন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাতিলের ঘোষণা দিলেও থেমে থাকেনি ঈদ উদযাপন। বৃহস্পতিবার (১৩ মে) নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসায় হাজার হাজার মুসল্লি ঈদের জামাতের জন্য জড়ো হয়ে নামাজ আদায় করেন। খবর আল জাজিরার
অপরদিকে ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। কিছুক্ষণ পরপর ইসরায়েলের যুদ্ধবিমান থেকে বোমা গিয়ে পড়ছে গাজা শহরে। ভবনগুলো কেঁপে উঠছে বোমার শব্দে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ এ। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু। আহত হয়েছে ৩৯০ এর বেশি মানুষ।
এদিকে, ইসরায়েলি পুলিশের বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে আরব পরিবারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইন্টারনেটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ বলপ্রয়োগ আরব পরিবারগুলোর বাসার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। এসব দেখে আতঙ্কে চিৎকার করছে নারী ও শিশুরা।
তবে ইসরায়েল দাবি করছে, হামাস গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৫০০ রকেট হামলা চালিয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

ফিলিস্তিনে ঈদের দিনেও চলছে বোমা হামলা! নিষেধাজ্ঞা অমান্য করে হাজারও মানুষের ঢল আল-আকসায়

আপডেট সময় ১১:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১