ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

বিশ্বনাথ উন্নয়ন সংস্থার নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ সংবাদদাতা– সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেছেন, নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে এঅঞ্চলের প্রবাসীরা নিজ মাতৃভূমির মানুষের কল্যাণে যে ভূমিকা পালন করে যাচ্ছেন সত্যিই যা প্রশংসার দাবী রাখে। মানুষকে সাহায্য সহযোগীতা করার পাশাপাশি সরকার এবং সমাজের বিত্তবান ও প্রবাসীদের যৌথ প্রচেষ্টায় যদি বিশ্বনাথে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাহলে এলাকার মানুষজন আরো বেশি উপকৃত হবেন। আর সমাজ থেকে ভিক্ষা ভিত্তি দূর করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই।
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে এলাকার ১৩০টি অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। পৌর এলাকার পুরাণ বাজারস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রত্যেকটি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের ট্রাস্টি সেবুল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের ট্রাস্টি কাওছার আহমদ, আব্দুল বাছিত শামীম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, মনিংস্টার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থাপক মোহাম্মদ আলী শিপন। এসময় বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, সংগঠক রাজন মিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, গৌছ উদ্দিন হাবিব, আনোয়ার মিয়া, কামাল হোসেন, ছাত্রনেতা ওয়াসিম আহমদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ উন্নয়ন সংস্থার নগদ অর্থ বিতরণ

আপডেট সময় ১২:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১