ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

আসন্ন ঈদে দেশের এক কোটি ৯ হাজার ৯৪৯ টি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

ডেস্ক রিপোর্টঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিববর্ষ উপলক্ষে সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতরে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র এক কোটি ৯ হাজার ৯৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেবে। এজন্য ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বুধবার (৩১ মার্চ) এ বরাদ্দ দেয়া হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে প্রতিটি পরিবার পাবে ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হবে। আগামী মে মাসে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
পরিবারপ্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দিতে উপজেলাগুলোর জন্য ৩৯৫ কোটি ৬ লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোর জন্য ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা অর্থাৎ মোট ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আনন্দের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে এই আর্থিক সহায়তা দেয়া হবে। এক্ষেত্রে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেয়া হবে।
বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের অসহায় দরিদ্র মানুষের এই দুঃসময়ে সরকারের এই আর্থিক অনুদান অনেকটা উপকারে আসবে বলে জানিয়েছে
দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আসন্ন ঈদে দেশের এক কোটি ৯ হাজার ৯৪৯ টি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

আপডেট সময় ০১:১৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১