ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বাংলাদেশ এখন থেকে একটি উন্নয়নশীল দেশ! এই অর্জন দেশের তরুণ সমাজের প্রতি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নত কাতারে বাংলাদেশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের খবরটি আমি ছোট বোন শেখ রেহানার কাছ থেকে আগে পেয়েছি।

শেখ হাসিনা বলেন, এ কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইলফলক অর্জন করতে পেরেছি। বাঙালি জাতির এক নগণ্য সেবক আমি। ঐতিহাসিক এই অর্জন দেশের তরুণ প্রজন্মের প্রতি উৎসর্গ করলাম।

তিনি আরও বলেন, আমাদের এই উত্তরণ এমন এক সময়ে ঘটলো যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।

সংবাদ সম্মেলনের শুরুতেই শেখ হাসিনা বলেন, আজ অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য।

এর আগে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন আ হ ম মুস্তফা কামাল

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ এখন থেকে একটি উন্নয়নশীল দেশ! এই অর্জন দেশের তরুণ সমাজের প্রতি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১