নিজস্ব প্রতিবেদকঃ আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সাপ্তহিক ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, হবিগঞ্জ, ঝিনাইদহ ও শেরপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিলেটে আটজন, হবিগঞ্জে একজন, বগুড়ায় ছয়জন, বরিশালে দুইজন, ময়মনসিংহে দুইজন, হবিগঞ্জে একজন, ঝিনাইদহ তিনজন ও শেরপুরে একজন রয়েছেন।
এর মধ্যে সিলেটে সবচেয়ে বেশি হতাহত ও প্রানহানী হয়েছে। ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। এর মধ্যে শিশু সহ একজন ডাক্তার ও রয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। এলাকাবাসীর দাবী এই এলাকায় বিভিন্ন সময়ে ক্রমাগত দূর্ঘটনা ঘটতেই থাকে তাই দূর্ঘটনা রোধে রশিদপুর নামক স্থানে একটি রাউন্ডচত্তর নির্মান এখন সময়ের দাবী।
টাইম নিউজ বিডি ডেস্ক : 









