ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিক অভিযুক্ত

বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে চক্রটি।

অভিযুক্ত তিনজন হলেন, পার্ক জিন হিয়ক (৩৬), জন চ্যাং হিয়ক (৩১) ও কিম ইল (৩১)। বুধবার লস অ্যাঞ্জেলসের একটি আদালতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ।

এ তিনজন উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকনেসেন্স জেনারেল ব্যুরোর সদস্য বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অভিযোগে বলা হয়, উত্তর কোরিয়ার এই হ্যাকাররা ২০১৪ সালে সনি পিকচার্সে হানা দিয়েছিল। এছাড়া ২০১৬ সালে তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে।

দীর্ঘদিন ধরে চলা উত্তর কোরীয় হ্যাকারদের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিধি ব্যাপক এবং বিস্ময়কর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি ট্রেসি উইলকিনসন। এসব হ্যাকারের পেছনে রাষ্ট্রীয় মদদ ছিলো বলেও দাবি করেন তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিক অভিযুক্ত

আপডেট সময় ০৪:৫৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১