ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বিশ্বনাথে ছিনতাইয়ের ঘটনায় মামলা, উদ্ধার হয়নি টাকা ও মোবাইল

বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ও ৬টি ফোনসেট ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ছিনতাইর শিকার ব্যবসায়ী আরিফ আহমদ বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামী রেখে এ মামলা (নং ১২) দায়ের করেন। মামলার নামোল্লেখিত আসামীরা হলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্ধ বিলপার গ্রামের মৃত মমশর আলীর ছেলে বারিক মিয়া ও গোবিন্দনগর বিলপার গ্রামের মৃত আবদুর রজাক গেদা মিয়ার ছেলে আবদুর রব।

এদিকে, আলোচিত ওই ছিনতাইয়ের ঘটনায় এখনো ছিনিয়ে নেয়া নগদ ৩ লাখ টাকা ও ফোনসেট উদ্ধার করতে পারেনি পুলিশ। যদিও ঘটনার পরপরই ছিনতাইয়ে জড়িত সন্দেহে আবদুর রবকে আটক করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিজ বাড়ি থেকে ১৫/২০ গজ দুরে থাকতে ছিনতাইকারীদের কবলে পড়েন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের আরিফ টেলিকমের সত্ত্বাধিকারী আরিফ আহমদ। ছিনতাইকারীরা তার গলায় ও পেটে ডেগার ঠেকিয়ে তার সাথে থাকা (ব্যাগের মধ্যে) নগদ ৩ লাখ টাকা ও ৬টি ফোনসেট ছিনিয়ে নিয়ে যায়।
মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় লাল দেব।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

বিশ্বনাথে ছিনতাইয়ের ঘটনায় মামলা, উদ্ধার হয়নি টাকা ও মোবাইল

আপডেট সময় ০৬:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১