ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৪ লক্ষ টাকা ছিনতাই

বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ও ৬টি ফোনসেট ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (১১ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর (বিলপার) গ্রামে ঘটনাটি ঘটে। ছিনতাই’র শিকার ব্যবসায়ীর নাম আরিফ আহমদ। তিনি গোবিন্দনগর গ্রামের সুরুজ আলীর ছেলে ও স্থানীয় রাজাগঞ্জ বাজার আরিফ টেলিকমের সত্ত¡াধিকারী। এ ঘটনায় ওই রাতেই একই গ্রামের মৃত আবদুর রজাক গেদা মিয়ার ছেলে আবদুর রবকে (২৫) আটক করেছে পুলিশ।
ব্যবসায়ী আরিফ আহমদ জানান, দীর্ঘদিন ধরে রাজাগঞ্জ বাজারে গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস, বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশসহ যাবতীয় মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করে আসছি। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় ব্যবসা পরিচালনা শেষে বাড়ি ফিরছিলাম। বাড়িতে প্রবেশের ১৫-২০ গজ দূরে থাকতেই আমার চোখে হঠাৎ টর্চলাইটের আলো এসে পড়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক ব্যক্তি আমার গলায় ও অপর এক ব্যক্তি আমার পেটে ডেগার ঠেকায়। এ সময় তারা আমার গলায় ঝুলানো ব্যাগ জোরপূর্বক কেটে ছিনিয়ে নেয়। ব্যাগের ভেতরে নগদ ৩ লক্ষ টাকা, প্রায় ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড ও ৬টি ফোনসেট ছিল। ছিনিয়ে নেয়ার সময় কিছুটা ধস্তাধস্তি করলে এক ব্যক্তির মুখের মাস্ক খুলে গেলে আমার হাতে থাকা ফোনসেটের আলোয় তাকে ও তার পাশে থাকা অপর ব্যক্তিকে চিনে ফেলি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।
এ বিষয়ে কথা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, খবর পেয়েই একদল পুলিশসহ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনাস্থলে যান। পরে এ ঘটনায় আবদুর রব নামের একজনকে আটক করে পুলিশ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৪ লক্ষ টাকা ছিনতাই

আপডেট সময় ০৫:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১