ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন

ডেস্ক রিপোর্টঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার জন্য ক্যাপিটল ভবনে পা রেখেছেন জো বাইডেন। এসময় বাইডেনের সঙ্গে আছেন তার স্ত্রী ঝিল বাইডেন। আরো আছেন কমলা হ্যারিস ও তার স্বামী। দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টার শপথ নেবেন বাইডেন। এদিকে শপথ অনুষ্ঠানের আগে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে টুইট করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় সাবেক এই প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অভিনন্দন আমার বন্ধু, প্রেসিডেন্ট জো বাইডেনকে এবার আপনার সময়। এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সেনাবেষ্টনির মধ্যেই শপথ নিতে হবে বাইডেন ও হ্যারিসকে। তবে অনুষ্ঠানে নামিদামি সব তারকার উপস্থিতি মিলবে। সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মেলবে না শপথ অনুষ্ঠানে। করোনা ভাইরাস ও নিরাপত্তার কারণে এবার সাধারণ মানুষ অনুষ্ঠানে আসতে পারছেন না। যা মার্কিনীরা তাদের ইতিহাসে কখনো দেখেনি।

ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন

আপডেট সময় ১১:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১