ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

গাঁজা সহ কাঠমিস্ত্রীকে আটক করেছে পুলিশ

বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পুষণী গুচ্ছগ্রাম থেকে ১৬ পুরিয়া গাঁজা ও ৬টি লাল রঙ্গের ট্যাবলেটসহ মশাহিদ আলী (৪০) নামের এক কাঠমিস্ত্রিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার বসতঘর থেকে তাকে আটক করা হয়। মশাহিদ ওই গুচ্ছগ্রামের ১৫ নাম্বার ঘরের বাসিন্দা। তার পিতার নাম মৃত ছমেদ আলী। তবে, পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক।
স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিন আহমদ জানান, বেশ কিছুদিন ধরে অনেকেই অভিযোগ করছিলেন, মশাহিদ গাঁজা সেবন ও বিক্রয় করে আসছেন। স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার রাতে তার বসতঘরে যাই। তার সাথে কথা বলার এক পর্যায়ে গাঁজা আছে কিনা খোঁজ করতে গিয়ে তার রুমে প্রবেশের দরজা লাগোয়া একটি ছোট মাচার উপরে গাঁজা ও লাল রঙ্গের ট্যাবলেট পলিথিনে মোড়ানো অবস্থায় পাই। সাথে সাথে থানা পুলিশকে খবর দেয়া হয়।
গাঁজা বিক্রি বা সেবনের সাথে জড়িত নই উল্লেখ করে অভিযুক্ত মশাহিদ আলী জানান, আমাকে ফাঁসানোর জন্যে গাঁজা ও ট্যাবলেট কেউ আমার রুমের বাইরে রেখে গিয়েছে।
গাঁজাসহ মশাহিদকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় লাল। তিনি জানান, লাল রঙ্গের ৬টি ট্যাবলেট ইয়াবা বলে মনে হয়নি। তবুও পুলিশ যাচাই করে দেখছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, বিষয়টি রহস্যজনক। থানা পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

গাঁজা সহ কাঠমিস্ত্রীকে আটক করেছে পুলিশ

আপডেট সময় ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০