ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

বায়োনটেক-ফাইজার প্রথম ভ্যাকসিন নিলেন নব্বই বছরের মার্গারেট কিনান।

ডেস্ক রিপোর্টঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম সফলতা অর্জন করলো যুক্তরাজ্য। আজ মঙ্গলবার যুক্তরাজ্যের নব্বই বছরের একজন মহিলা মার্গারেট কিনান এই ভ্যাকসিন গ্রহন করেন।

আজ মঙ্গলবার থেকে বায়োনটেক-ফাইজার ভ্যাকসিন দিতে শুরু করেছে ব্রিটেন৷ প্রথম পর্যায়ে দেয়া হবে আট লক্ষ ডোজ৷ তবে প্রথম পর্বে সবাই পাবেন না৷ প্রথমে পাবেন যাদের বয়স ৮০-র উপরে ,অথবা জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতার থেকে লড়েছেন যারা অর্থাৎ এনএইচএস এর ডাক্তার নার্সরা।
সুতরাং যারা খুব বেশি মৃত্যু ঝুঁকিতে আছেন তারা একটু স্বস্তি পাবেন। নিজের ৯১তম জন্মদিনের এক সপ্তাহ আগে সবার আগে সেই মুক্তির আস্বাদটা পেলেন মার্গারেট কিনান৷ ভোর ছয়টা ৩১ মিনিটে তাকে ভ্যাকসিনের প্রথম ডোজটা দেয়ার পর থেকে খুব খুশি তিনি৷ ‘‘প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিন পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান আর সুবিধাভোগী মনে হচ্ছে৷ অনেকদিন পর নতুন বছরে আমার বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবো ভেবে ভীষণ আনন্দ হচ্ছে৷ মনে হচ্ছে যেন একটু আগেই জন্মদিনের সেরা উপহারটা পেয়ে গেলাম৷’’
তবে ফাইজার এই ভ্যাকসিন সর্ব সাধারনের জন্য সহজলভ্য হতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। ভ্যাকসিনটি প্রয়োগে শতভাগ সফলতা না আসলেও অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন পুরো বৃটেন বাসী।

ট্যাগস

স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বায়োনটেক-ফাইজার প্রথম ভ্যাকসিন নিলেন নব্বই বছরের মার্গারেট কিনান।

আপডেট সময় ০৪:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০