ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

সুরমা নদীর বিশ্বনাথ অংশের তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন।

বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের সুরমা নদীর বিশ্বনাথ অংশের (লামাকাজী ইউনিয়নের দশগ্রাম, মাহতাবপুর ও পরগণা বাজার এলাকা) তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় পরগণা বাজারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকল্পটির বাস্তবায়নের রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-সিলেট।
লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনামের সভাপতিত্বে সদস্য ফয়সল আহমদের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বক্তব্যে তিনি বলেন, সিলেটের সুরমা নদীর সিলেট সদর ও বিশ^নাথ অংশের তীর সংরক্ষণের জন্যে ২০১৯ সালের ৫ নভেম্বর ১২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে বিশ^নাথ উপজেলা অংশের জন্যে বরাদ্দ দেয়া হয় ৬১ কোটি ২০ লক্ষ টাকা। এই বরাদ্দের সফল বাস্তবায়নের মাধ্যমের ভাঙন কবলিত নদী তীর এলাকার মানুষজন উপকৃত হবেন। এই কাজে কোনো দুর্নীতি বা ফাঁকিবাজি মেনে নেয়া হবে না। প্রতিটি কাজের জবাবদীহিতা জনগনকে দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, পানি উন্নয়ন বোর্ড সিলেটের সাব-ডিভিশনাল প্রকৌশলী একেএম নিলয় পাশা, বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ডের সদস্য হেলাল আহমদ, চমক আলী, নুরুজ্জামান, সমাজসেবক আবদুশ শহীদ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

সুরমা নদীর বিশ্বনাথ অংশের তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন।

আপডেট সময় ০৪:৫১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০