ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

পীরের বাজার-ধামরাই-মান্দারুকা সড়কের সংস্কার কাজের উদ্বোধন।

বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ‘পীরের বাজার-ধরারাই মান্দারুকা বাজার সড়ক’ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ের সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান।
তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য এলাকার জনসাধারণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই সর্বদা নিজের কথা ও কাজের মিল রেখে মানুষের কল্যাণে কাজ করে যাব। এর জন্য প্রয়োজন শুধু সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতা।
সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খান, শহীদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সামছু মিয়া লয়লুছ, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ প্রমুখ।
এরপর দুপুরে এমপি মোকাব্বির খান উপজেলার দেওকলস ইউনিয়নের ‘কালীগঞ্জ বাজার-মৌজপুর সড়ক’ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

পীরের বাজার-ধামরাই-মান্দারুকা সড়কের সংস্কার কাজের উদ্বোধন।

আপডেট সময় ০৩:৩৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০