ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে স্কানথর্প বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বিশ্বনাথে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগে ভাসুর গ্রেফতার।

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর ও তালাবদ্ধ ঘরে আটকে রাখার অভিযোগে ভাসুরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার শ্রীধরপুর (কাউপুর) গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি সংগঠিত হয়। এরপর জরুরী সেবা ৯৯৯ নাম্বার থেকে তথ্য পেয়ে থানা পুলিশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ ঘর থেকে ছোট ভাইয়ের স্ত্রীকে উদ্ধার করে ও হামলাকারী ভাসুরকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।
এঘটনায় উপজেলার শ্রীধরপুর (কাউপুর) গ্রামের আমির আলীর স্ত্রী আয়েশা বেগম (২৩) বাদী হয়ে হামলাকারী ভাসুর এনাম আহমদ (৩৫)’কে একমাত্র অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৪ (তাং ২৯.০৯.২০ইং)।
মামলার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, বাদীর উপর হামলাকারী ভাসুর তার (বাদী) স্বামীর সৎ ভাই। তারা উভয়েই একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করে আসছেন। পূর্ব থেকেই অভিযুক্ত এনাম আহমদের সহিত বাদীর মনোমালিন্য চলে আসছে। এরই সূত্র ধরে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.২০ মিনিটের সময় বাদীর ভাসুর এনাম আহমদ মোবাইল ফোনে কথা শুনিয়া রাগান্বিত হয়ে বাদীকে গালিগালাজ করেন। বাদী গালিগালাজের প্রতিবাদ করায় বিবাদী রাগান্বিত হয়ে বাদী আয়েশা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বাদীর নিলাফুলা জখম হয়। এক পর্যায়ে বাদী আয়েশা বেগমকে ঘরের ভিতর ধাক্কা দিয়ে ফেলে দরজা তালাবদ্ধ করে রাখে গ্রেপ্তারকৃত এনাম আহমদ। এরপর বাদী মোবাইলে তার স্বামীর সাথে যোগাযোগ করে কোন সাড়া না পেয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে উক্ত বিষয় সম্পর্কে অবহিত করেন। আর ৯৯৯ থেকে তথ্য পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ ঘর থেকে বাদীকে উদ্ধার ও হামলাকারী ভাসুরকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।
এঘটনায় থানায় মামলা দায়ের ও হামলাকারী এনাম আহমদকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাবের শোক প্রকাশ

বিশ্বনাথে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগে ভাসুর গ্রেফতার।

আপডেট সময় ০২:৩১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০