ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়িঘর ভাংচুর খোলা আকাশের নিচে শিশুদের বসবাস!

হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জের বানিয়াচং সদরের মীর মহল্লার (পঁচার বাগ) বাসিন্দা প্রবাসী আওলাদ হোসেনর স্ত্রী ও ৩ শিশু ও তার বসতঘরে হামলা চালিয়েছে সৎ ভাই ও সহযোগীরা। হামলাকারীদের তান্ডবে আওলাদ হোসেনের স্ত্রী ৩ শিশু সন্তানকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যান। পরে আলী হোসেনের নেতৃত্বে আওলাদের বসত ঘরে ব্যাপক ভাংচুর চালানো হয় এবং ঘরের টিনের চালা খুুলে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায়। এ ঘটনায় আওলাদ হোসেন চৌধুরীর মা ধনু বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘরের চালা খুলে নেয়ায় ৩ শিশু সন্তানকে নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসী আওলাদের স্ত্রী।জানা যায়, আওলাদ চৌধুরী বিদেশ যাওয়ার পর তার পরিবারের সদস্যদের বিতারিত করে বাড়িঘর দখলে নেয়ার পায়তারা করছিল তার সৎ ভাই আলী হোসেন চৌধুরী ও সহযোগীরা। যেই পরিকল্পনা সেই কাজ। সুজোগ বুঝে রবিবার সঙ্গবদ্ধ হয়ে নিরীহ নারী শিশুদের উপর ভূমিখেকো আলী হোসেনর নেতৃত্বে বর্বর হামলা এবং বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়। এ ব্যাপারে মাতাপুর মীর মহল্লা (পঁচার বাগ) সর্দার এস এম হাফিজুর রহমান জানান, ঘটনার সময় তিনি তাৎক্ষনিক সেখানে গিয়ে নির্যাতিতদের খোঁজখবর নিয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মহিনুর জানান সরজমিনে ঘটনার তদন্ত করেছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়িঘর ভাংচুর খোলা আকাশের নিচে শিশুদের বসবাস!

আপডেট সময় ১০:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০