ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

পুত্রবধূর যৌতুকের মামলায় ফাঁসলেন ইউপি চেয়ারম্যান!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
যৌতুক চেয়ে মারধরের অভিযোগে চররমনী মোহন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চেয়ারম্যানের পুত্রবধু সুমাইয়া ইসলাম শান্তা (১৯) বাদি হয়ে লক্ষ্মীপুর নারী ও শিশু আদালতে অভিযোগ দায়ের করেন। (যার রেজিষ্ট্রেশন নং ১৬৪।)
জানা যায়, চররমনী মোহন পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল এর ছেলে আবু সুফিয়ানের সাথে গত বছরের ১৯ এপ্রিল ৬লাখ টাকা দেনমোহরে একই ইউনিয়নের মধ্য চর রমনী মোহন গ্রামের আবুল মিজির মেয়ে সুমাইয়া ইসলাম শান্তার বিবাহ হয়। বিবাহের পর থেকে সুফিয়ান ছোটখাট বিষয় নিয়ে শান্তাকে মারধর করে আসছে। তাছাড়া বিভিন্ন সময় যৌতুকের টাকা আনার জন্য শান্তাকে চাপ প্রয়োগ করে নির্যাতন করতো। চলতি বছরের জুন মাসে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা দিতে বেধড় মারধর করে শান্তা কে। এতে পুত্রবধু শান্তা গুরুত্বর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়। নির্যাতন সহ্য করতে না পেরে শান্তা গত মাসেই ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন।
এ বিষয়ে আবু সুফিয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
তবে অভিযোগে বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল জানান, আমার ছেলে আবু সুফিয়ান ও তার স্ত্রী সুমাইয়া ইসলাম শান্তার সাথে পারিবারিক ঝগড়া রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সে আদালতে অভিযোগ দিয়েছে।​ যৌতুকের বিষয় সত্য নয় বলে দাবী তার।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

পুত্রবধূর যৌতুকের মামলায় ফাঁসলেন ইউপি চেয়ারম্যান!

আপডেট সময় ০৮:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০