ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান ভ্রাতৃত্বের মাধ্যমে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখতে হবে- মোহাম্মদ নুরুল আমিন তারেক স্কানথর্প ইউনাইটেডর বিজয়ে ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মর্তুজা কে অভিনন্দন। নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে ক্লাবের শোক প্রকাশ। সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

স্ত্রী নির্যাতনের মামলায় ইউপি সদস্য কারাগার।

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:​
লক্ষ্মীপুরের রায়পুরে অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলায় ইউপি সুদস্য সুমন মিঝিকে (৩৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার সন্ধায় স্থানীয় মোল্ললারহাট বাজার থেকে-গ্রেফতারের পর মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সুুুমন মিঝি দক্ষিণ চরবংশী ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য ও একই এলাকার শাহ আলম মিঝির ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সুমন অন্য নারীর সাথে পরকিয়া ও নেশাগ্রস্থ থাকতো। এসবের প্রতিবাদ করলে সুমন তার স্ত্রী গৃহবধু ও বামনী ইউপির সাইচা গ্রামের সফিকুল ইসলামের মেয়ে শাহানা আক্তার মিকার উপর নির্যাতন করতো। এসব নির্যাতন থেকে বাঁচতে একপর্যায়ে গত বছরের ২৩ নভেম্বর সুমনকে তালাক দেয়ার পর সে মাফ চাওয়ায় ও শিশু সন্তানের কথা চিন্তা করে ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করে নেয় শাহানা আক্তার। কিন্তু এসব ভূলে গিয়ে সুমন আবার নির্যাতন করে ও তিন লাখ টাকা যৌতুক দাবি করে। মিকা অপারগতা প্রকাশ করলে সুমন তার পরিবারের সদস্যদের দিয়ে শারিরিক নির্যাতন করা হয়। অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধর করার ঘটনায় ৯ জুলাই গৃহবধু মিকা বাদী হয়ে সুমনসহ তার মা, বোন ও ভাইকে আসামী করে থানায় মামলা করেন।
এঘটনায় দক্ষিন চরবংশী-ইউপি সদস্য সুমনের পরিবার জানান, তাদের গৃহবধু মিকার মামলা সাজানো। তাকে নির্যাতন বা যৌতক চাওয়া হয়নি। আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
রায়পুর থানার এসআই শামসুল আরেফিন জানান, স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলার প্রধান আসামী ইউপি সদস্য সুমন মিঝিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

স্ত্রী নির্যাতনের মামলায় ইউপি সদস্য কারাগার।

আপডেট সময় ০৩:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০